কিংবদন্তীর পোষাক

এই গরমে কিংবদন্তীর নানা ডিজাইনের টি-শার্ট

চলছে গ্রীষ্মের দাবদহ । সেই দাবদহে যেন পুড়ছে শহর, দালান কোঠা সবকিছু । বাতাসে যেন আগুনের হল্কা, রাস্তার কালো পীচ যেন উত্তপ্ত কড়াই । সেই গরমে আরাম পেতে সবাই বেছে নেয় তাই আরামদায়ক কোন পোষাক । সেক্ষেত্রে টি-শার্টের কদর ১ নম্বর ।


দেশে টি-শার্ট এর ক্ষেত্রেও চলছে এখন হরেকরকম ফ্যাশন । মানুষ আর বংগবাজার কিংবা রাজপথ থেকে বিদেশী ভাষা বিদেশী সংস্কৃতির টি-ষার্ট গায়ে চড়াতে রাজি নয়, হোক না কম দাম । তাই সেই চাহিদা থেকে ঢাকার আজিজ মার্কেটের ফ্যাশন হাউজ গুলোতে চলছে দেশীয় ধারার এবং সংস্কৃতির ছাপের টি-শার্ট । এই টি-শার্ট এর ডিজাইনে হয়তো আসছে চে কিংবা বিটলস, ম্যাতিস কিংবা লেলন কিন্তু তার ডিজাইন থেকে ছাপ সবই কিন্তু দেশীয় । তাই তরুণ-তরুণীদের পোষাক নির্বাচনের ক্ষেত্রে এখন আজিজ সুপার মার্কেট বলা যায় ১ নং স্থান দখল করে নিয়েছে । আর টি-শার্ট হলে তো প্রশ্নহীন ভাবে আজিজ এক এবং অদ্বিতীয় ।


আজিজ সেই পোষাক সম্ভারের মধ্যে অন্যন্য নাম কিংবদন্তী । কিংব;ন্তীর পোষাক সমাহারে শুরু থেকেই দেশীয় ছোয়া । তার বুনন, নিমার্ণ কিংবা ডিজাইনে তারা প্রাধান্য দিচ্ছে দেশীয় সংস্কৃতির ।


এই গরমে আরাম দিতে তাই কিংবদন্তী এনেছে দশটিরও বেশী নতুন ডিজাইনের টি-শার্ট । সাদা, অফ হোয়াইট, ধূসর ছাই রং , জলপাই রং এর টি-শার্টে এসেছে হরেক রকম ডিজাইন । আর তার সাথে তো আছেই এই গরমেও যাদের প্রিয় রং কালো তাদের জন্য কালো টি-শার্ট ।


এবারের ডিজাইন গুলো হয়েছে নজরুলরে জন্মবার্ষিকীতে নজরুলকে নিয়ে । এছাড়া এসেছে পিকাসোর চিত্রকর্ম এবং তার নিজের আত্মপ্রতিকৃতি দিয়ে পিকাসো, লিওনাদোর্ দ্য ভিঞ্চিকে , গ্রাফিক ডিজাইনের পথ প্রদর্শক এন্ডি ওয়ারহোল কে নিয়ে, আফ্রিকার মুখোশ, বুদ্ধ , জিম মরিসনের দুনিয়া কাপানো ব্যান্ড দ্য ডোরস, ষাটের দশকের অনন্য গায়ক জিমি হেন্ডরিক্সি । আরো সাথে তো থাকছেই আরো ৫০ টিরও বেশী টি-শার্টের সম্ভার ।


এবারের ডিজাইন গুলো করেছেন সব্যসাচী হাজরা এবং রাহা ।


এই টি-শার্ট সবার দৃষ্টি কাড়বে প্রত্যাশা করছি ।

0 comments:

হাত বাড়িয়ে দাও

হাত বাড়িয়ে দাও
শ্বাশ্বত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীথে । তাকে বাচাতেঁ আপনার হাত বাড়িয়ে দিন । একটি টি-শার্ট কিনুন এবঙ তবে শ্বাশ্বত চিকিৎসা তহবিলে কিংবদন্তী দেবে নূন্যতম ৫০ টাকা ।

More Fashion Sites: